সিরিয়ায় হাসপাতালে বিমান হামলায় শিশু নিহত

আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৭:০৪
সিরিয়ার আলেপ্পো নগরীতে গত ২৪ ঘণ্টায় একটি স্থানীয় ব্লাড ব্যাংক ও ৪টি অস্থায়ী হাসপাতালে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ইন্টারন্যাশনাল ডক্টরস এসোসিয়েশন (আইডএ)।
 
রবিবার তারা জানায়, আলেপ্পোর পূর্বাঞ্চলীয় একটি অবরুদ্ধ এলাকার একটি শিশু হাসপাতালে এই হামলায় ২ দিনের এক নবজাতক নিহত হয়েছে।
 
সিরীয় চিকিৎসকদের দলটি নগরীর ক্লিনিকগুলোকে সহায়তা করছে। আইডিএ দাবি করে, স্থানীয় সময় রাত ১টায় হাসপাতালে এই হামলায় শিশুটির অক্সিজেন সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় ৯ ঘন্টা পর দ্বিতীয় হামলাটি চালানো হয়। 
 
বিমান হামলায় ৪টি হাসপাতালে ক্ষেপণান্ত্রের আঘাত হানা হয়েছে। এগুলো হলো শিশু হাসপাতাল, আল-বায়ান, আল-জাহরা ও আল-দাকাক। 
আইডিএ আরো জানায়, ‘আলেপ্পোর এই চিকিৎসা কেন্দ্রগুলোতে সিরিয়া ও রুশ যুদ্ধবিমানগুলো উপর্যুপরি বিমান হামলা জোরদার করার ফলে এই হাসপাতালগুলোর কার্যক্রম বন্ধ থাকবে।’ এএফপি