দেশব্যাপী সাম্প্রতিক সন্ত্রাস ও জঙ্গি হামলার প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজের উদ্যোগে কলেজের সামনের প্রধান সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
এতে কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহফিজুর রহমানের সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে ড. আব্দুর ওয়াহাব, আব্দুস সামাদ আজাদ, মাহবুবুর রহমান, নাজমুল হাসান, আব্দুল হাদি, জিয়াউল হক, মোজাম্মেল হক, আহমেদুর রহমান, ইয়াকুব আলী ও তানজিলা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী এতে অংশ নেয়।
বক্তারা বলেন, জঙ্গিগোষ্ঠী শিক্ষার্থীদের বিভিন্নভাবে মগজ ধোলাই করে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করছে। জঙ্গিবাদ দেশের অগ্রযাত্রাতে বাধা সৃষ্টি করছে। সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে হবে।
এ সময় জঙ্গিবাদ একটি জাতীয় সমস্যা তুলে ধরে এর সমাধানে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
