কুবিতে সাংবাদিক সমিতির মৌন মিছিল

আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৬:৩২
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক লাঞ্ছনাকারী কর্মকর্তা-কর্মচারীর শাস্তির দাবিতে মৌন মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।
 
সোমবার বেলা ১১টার দিকে ক্যাম্পাসে এ মৌন মিছিল কর্মসূচি পালন করা হয়। মৌন মিছিল থেকে বুধবার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
 
মৌন মিছিলে অংশ গ্রহণ করে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রক্তদাতা সংগঠন বন্ধু, আবৃত্তি সংগঠন অনুপ্রাস, সায়েন্স ক্লাবসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।