নতুন আঙ্গিকে পানামা খাল চালুর করার পর তৃতীয়বারের মত খালের দেয়ালে আঘাত হানল জাহাজ। বিবিসি তার প্রতিবেদনে জানায়, সাসিন সে হাও এর মালিকানায় থাকা চায়ান শিপিং কন্টেইনার লাইন এর একটি জাহাজ পানাম খাল দিয়ে যাওয়ার সময় এর দেয়ালে আঘাত করে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।
২০১৬ সালে জুন মাসের ২৬ তারিখে পানামা খাল সম্প্রসারিত রূপে আত্মপ্রকাশ করে। বর্তমানে খালটি দিয়ে আগে যে আকৃতির জাহাজ যাওয়া সম্ভব ছিল তার তিনগুণ বড় জাহাজ পরিবহন করা সম্ভব। খালটিতে 'পানি বন্ধ' ব্যবস্থা চালু করায় একটি জাহাজ প্রবেশ করলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় বলে জানায় পানামা খালে কর্মরত কর্মীরা।
এদিকে এই দুর্ঘটনার পর এখনও মেরামতের কাজ চলছে চীনের জাহাজটিতে। এদিকে পানামা খাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।
উল্লেখ্য, ২০১৪ সালে পানামা খালের এই সম্প্রসারিত ব্যবস্থা চালু করার কথা থাকলে শ্রমিক অসন্তোষ ও অন্যান্য কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল এর কাজ। ফলে ২০১৬ সালের জুন মাসে খোলা হয় সম্প্রসারিত পানামা খাল। বিবিসি।
