কানাডার টরেন্টোতে গত ২২ জুলাই কবিদের কবিতা পাঠের আসর বসেছিল। বিকাল পাঁচটায় টরন্টোস্থ একটি ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে এই কবিতার আসর বসে।
কবিতার আসরে কবি কাজী জহিরুল ইসলামের সদ্য প্রকাশিত ক্রিয়াপদহীন কবিতা নিয়ে আলোচনা হয়। এছাড়াও কবিতার নানা বিষয় নিয়ে আড্ডা ও আলোচনা হয়।
পরে স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি মাসুদ খান, ফেরদৌস নাহার, শিউলি জাহান, লুবনা ইয়াসমীন প্রমুখ।
কানাডা প্রতিনিধি
