অভিযানস্থল থেকে উদ্ধারকৃত অস্ত্র

আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৫:১১
 
রাজধানীর কল্যাণপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নয় জঙ্গি নিহতের পাশাপাশি কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। 
 
মঙ্গলবার ডিএমপি উপকমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ঘটনাস্থলে থেকে চারটি পিস্তল, ১৩টি স্থানীয়ভাবে তৈরি তাজা গ্রেনেড, ৫ কেজি পাওয়ার জেল বিস্ফোরক, ১৯টি ডেটোনেটর, পিস্তলের ২২ রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন, ছয়টি চাকু, একটি তলোয়ার, আরবি আল্লাহু আকবার লেখা দুইটি কালো পতাকা ও চার সেট কালো পোশাক উদ্ধার করা হয়েছে। 
 
কল্যাণপুরের পাঁচ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামের একটি ছয়তলা ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নয়জন জঙ্গি নিহত হয়েছে। এছাড়া একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।