বিকাশমান বাজারে আসছে স্যামসাংয়ের আরেকটি ফোন, গ্যালাক্সি জে ২ প্রো। এতেও রয়েছে স্যামসাং গ্যালাক্সি জে ২-এর মতো স্মার্ট গ্লো নোটিফিকেশন লাইট। ডিভাইসটি প্রাথমিকভাবে মিলবে ভারতের বাজারে। দাম পড়বে ৯ হাজার ৮৯০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ৫০০ টাকা।
৫ ইঞ্চি স্ক্রিনের এই ফোনে ৭২০x১২৮০ পিক্সেল এইচডি ডিসপ্লে রয়েছে। ২ জিবি র্যামের ডিভাইসটিতে ১.৫ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ১২৮ জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ সুবিধা পাওয়া যাবে।
অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো চালিত এই ফোনে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে। ফোনটি ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ, ফোরজি সমর্থন থাকবে। এতে ব্যাকআপের জন্য থাকছে ২৬০০ এমএএইচ ব্যাটারি।
