ফ্রান্সে যাজক হত্যার দায় স্বীকার করলো আইএস

আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৯:৫৯
ফ্রান্সের রুয়েনে গির্জায় দুই সশস্ত্র ব্যক্তির হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। মঙ্গলবারের এই হামলায় গির্জার যাজক নিহত হয়েছে।
 
রুয়েনের সেন্ট ইটিয়েনে ডু রোভরেইয়ে দুই সশস্ত্র ব্যক্তি প্রবেশ করে। সেখানে হামলা করে ৮৪ বছর বয়স্ক যাজক জ্যাকস হামেল ছুরি চালিয়ে হত্যা করে। আরো চারজনকে জিম্মি করা হয়। পুলিশ পরে অভিযান চালিয়ে দুই হামলাকারীকে হত্যা করে। এই হামলায় গুরুতর আহত হয়েছে আরো একজন।
 
আইএসের বার্তা সংস্থা আমাক এই হামলার দায় স্বীকার করে বলা হয়, আইএসের দুই সেনা এই হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদও বলেছেন, হামলাকারীরা নিজেদের আইএস সদস্য দাবি করেছে। বিবিসি।