স্যামসাং মোবাইল বাংলাদেশ স্যামসাং গ্যালাক্সি এ-৫ (২০১৬), জে-৫ (২০১৬), জে-৩ হ্যান্ডসেটে আকর্ষণীয় প্রোমোশনাল মূল্য ঘোষণা করেছে। এ ছাড়া গ্যালাক্সি জে-৭, জে-৫, জে-২ এবং জে-১ এইস হ্যান্ডসেটে সম্পূর্ণ নতুন মূল্য ঘোষণা করেছে।
গ্রাহকরা প্রোমোশনাল মূল্যে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। গ্যালাক্সি এ-৫ (২০১৬) হ্যান্ডসেট পাওয়া যাবে ২৯,৯০০ টাকায় (১০,০০০ টাকা সাশ্রয়)। গ্যালাক্সি জে-৫ (২০১৬) হ্যান্ডসেট পাওয়া যাবে ১৮,৯০০ টাকায় (৩,০০০ টাকা সাশ্রয়) এবং গ্যালাক্সি জে-৩ হ্যান্ডসেটটি পাওয়া যাবে ১৩,৯৯০ টাকায় (১,০০০ টাকা সাশ্রয়)।
এ ছাড়া গ্যালাক্সি জে-৭ হ্যান্ডসেটের মূল্য ১৭,৯০০ টাকা (মূল্য কমেছে ২,০০০ টাকা), গ্যালাক্সি জে-৫-এর মূল্য ১৫,৪৯০ টাকা (মূল্য কমেছে ৫১০ টাকা) গ্যালাক্সি জে২-এর মূল্য ১০,৪৯০ টাকা (মূল্য কমেছে ১,০০০ টাকা) এবং গ্যালাক্সি জে-১ এইস হ্যান্ডসেটের মূল্য ৮,৪৯০ টাকা (মূল্য কমেছে ৫০০ টাকা)।
স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্যাংওয়ান ইউন বলেন, স্যামসাং-এ আমরা আমাদের বিভিন্ন পণ্য ও সেবাসমূহকে সম্প্রসারণ এবং আমাদের ডিভাইসগুলোকে অধিকতর সাশ্রয়ী করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এই ধরনের সাশ্রয়ী মূল্য অফারের মাধ্যমে স্যামসাং বাংলাদেশের গ্রাহকরা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
