দ্বিতীয় প্রান্তিকেও কমল আইফোনের বিক্রি। তবে বিশ্লেষকরা যতটা পূর্বাভাস দিয়েছিলেন বিক্রি কমার ধারা ততটা ভয়ংকর নয়। অ্যাপলের দেয়া রিপোর্ট-মতে, গত প্রান্তিকে আইফোনের বিক্রি কমেছে ১৫ শতাংশ।
তৃতীয় প্রান্তিকে ৪ কোটি ৪ লাখ আইফোন বিক্রি করেছে অ্যাপল। যদিও বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছিলেন, তৃতীয় প্রান্তিকে ৪ কোটি ২০ হাজার আইফোন বিক্রি করবে মার্কিন প্রতিষ্ঠানটি।
এ ব্যাপারে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের বক্তব্য, 'এই বিক্রি আমাদের ধারণার চেয়ে শক্তিশালী গ্রাহক-চাহিদাকেই প্রতিফলিত করে।'
বছরের চতুর্থ প্রান্তিকে আবারও আইফোনের বিক্রি পড়তে পারে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, বিক্রি কমে ওই সময় ৪৫.৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৪৭.৫ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে।
২০০৭ সাল থেকে আইফোন দিয়ে স্মার্টফোনের বাজারে রমরমা ব্যবসা করে আসছে অ্যাপল। এর মধ্যে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এসে প্রথম বারের মতো হোঁচট খায় জায়ান্ট এই প্রতিষ্ঠান।
