সেপ্টেম্বরে আইফোন ৬এসই উন্মোচন করবে অ্যাপল!

আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৪:৩৯
বেশ অনেক দিন ধরে আইফোন ৭ নিয়ে প্রযুক্তিবিশ্বে চলছে মাতামাতি। সম্প্রতি ফাঁস হওয়া তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রকাশ্যে আসতে পারে ডিভাইসটি। কিন্তু এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। আর তা হলো আইফোন ৭ নয়; সেপ্টেম্বরে ৬এসই উন্মোচন করতে পারে অ্যাপল! 'অ্যাফেলপেজ ডট দে ডট' নামের এক জার্মান ওয়েবসাইট এই দাবি করছে।
 
অ্যাপলের সাপ্লাই-চেইনের চীনা সোর্সের বরাত দিয়ে ওই ওয়েবসাইট আরও দাবি করছে, আইফোন ৬এসই বাজারজাতকরণের জন্য এরই মধ্যে মোড়কও বানিয়ে ফেলেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।
 
সূত্রের খবরে প্রকাশ, আইফোন ৭ এর বেলায় ডিজাইন ও ফিচারে ভিন্নতা রাখতে চাইছে অ্যাপল। কিন্তু ওই ভিন্নতার জন্য আরও অনেক সময়ের প্রয়োজন, যা ২০১৭ সালের আগে কোনোভাবেই সম্ভব নয়। এই দিক থেকে আইফোন ৬এসই উন্মোচনটা সহজ প্রতিষ্ঠানটির জন্য। কারণ এটি হবে আইফোন ৬এস এর আপগ্রেড সংস্করণ।