সাড়ে পাঁচশো কোটি ডলার ব্যয়ে ৫০টি বোয়িং বিমান কেনার কথা ঘোষণা করেছে মালয়েশিয়া এয়ারলাইন্স। নানা সমস্যায় জর্জরিত বিমান সংস্থাটি ২০১৪ সালের দু’টি ভয়াবহ দুর্যোগ কাটিয়ে ওঠার চেষ্টা করছে।
মালয়েশিয়ার জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স বুধবার জানায়, তারা ৫০ টি বোয়িং বিমান কেনার অর্ডার দিয়েছে। ২০১৯ সালে এসব বিমান পাওয়া শুরু হবে।
নতুন সিইও পিটার বেলিউ জানান, এসব বিমান ক্রয় এয়ারলাইন্সের দূরাবস্থা কাটিয়ে উঠার ক্ষেত্রে সহায়ক হবে। বোয়িং ৭৩৭ ম্যাক্সজেট বিমানগুলো খুবই সাশ্রয়ী হিসেবে পরিচিত।
