সাগরের মুখে ও পায়ুপথে বাতাস ঢুকায় ৩ সহকর্মী

আপডেট : ২৮ জুলাই ২০১৬, ২১:৩৯
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জোবেদা টেক্সটাইল ও স্পিনিং মিলে ১০ বছরের শিশু শ্রমিক সাগর বর্মণের পায়ুপথ ও মুখে বাতাস ঢুকায় তারই তিন সহকর্মী।
 
আর ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল ৯ বছরের এক শিশু। তবে তারা বাতাস ঢুকায় হত্যার উদ্দেশ্যে না। পুরো বিষয়টি ছিল নিছক খেলা ও দুষ্টুমি।
 
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
 
পুলিশ সুপার জানান, বুধবার রাতে রাকিব (১২), সোহেল (১৩) ও আকাশ (১২) নামে তিন শিশুকে কারখানা থেকে আটক করা হয়। পরে ওই তিন শিশুকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ২৪ জুলাই কারখানার ভেতরে দুপুরে খেলার ছলেই হঠাৎ করে তিন শিশু মিলে সাগরের মুখে ও পায়ুপথে কম্প্রেসার মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে ফেলে। ওই ঘটনায় ৯ বছরের এক শিশুকে (যাকে আটক করা হয়েছে) পুরো ঘটনার সাক্ষী। তবে তদন্ত ও নানা কারণে ওই সাক্ষীর নাম প্রকাশ করা যাচ্ছে না। তাকেও জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
 
এর আগে বুধবার মামলার এজাহারভুক্ত ২ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দুইজনের মধ্যে আজাহার ইমাম ওরফে সোহেল (৩৮) জোবেদা টেক্সটাইল ও স্পিনিং মিলের সিনিয়র উৎপাদক কর্মকর্তা। তিনি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া সোহাগ হোসেন হৃদয় (৩৫) লাইনম্যান হিসেবে কর্মরত ছিল।