হোয়াটসঅ্যাপে অলিম্পিক ইমোজি

আপডেট : ২৯ জুলাই ২০১৬, ১০:০৮
সামনেই অলিম্পিক। শুরু হয়ে গেছে কাউন্টডাউন। আর সেই আনন্দের সঙ্গে নতুন আনন্দ জুড়ে দিল হোয়াটসঅ্যাপ।
 
হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ লেখার বদলে ইমোজি দিয়ে কাজ চালিয়ে নেন। তবে যারা মেসেজ লেখেন তারাও বিভিন্ন ইমোজি ব্যবহার করে মজা পান। এমনিতেই ইমোজি লিস্টে ফুটবল বাটনে হাত দিলেই মেলে বিভিন্ন খেলার ইমোজি। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে অলিম্পিক্স স্পেশাল ইমোজি।
 
হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করনে গেলেই ইমোজিটি ওই তালিকার একেবারে শেষে দেখা যাবে।
 
আপাতত এই ইমোজি ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা। আইফোন ব্যবহারকারীরা এখনই এই সুবিধা পাবেন না। তবে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদেরও হোয়াটসঅ্যাপ আপডেট করে নিতে হবে।