সাঁথিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু

আপডেট : ২৯ জুলাই ২০১৬, ১৮:৫৬
পাবনার সাঁথিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ানিক(২৫) নামের এক রাজমিস্ত্রী করুণ মৃত্যু হয়েছে। সে সাঁথিয়া পৌরসভাধীন গাগড়াখালী গ্রামের গোলজারের ছেলে। শুক্রবার এ ঘটনা ঘটে।
 
জানা যায়, রাজমিস্ত্রী মানিক পৌরসভাধীন বোয়াইলমারী গ্রামের ইমদাদুল হক চঞ্চলের বাসায় দোতালায় সাটারের কাজ করছিল। বিল্ডিং এর প্রায় ২ফুট উপরে ফোর ফোটি বিদ্যুতের তারের শটে মানিকের করুণ মৃত্যু হয়।
 
এ সময় ফোর ফোটি লাইনটি ছিড়ে মাটিতে পড়ে গেলেও কেউই হতাহত হয়নি। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বেড়া ফায়ার সাভির্সের একটি ইউনিট এসে মানিকের লাশ বিল্ডিয়ের দোতালা থেকে উদ্ধার করে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।