নিউইয়র্কে নীলফামারী ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

আপডেট : ২৯ জুলাই ২০১৬, ২০:২২
 
প্রবাসে তরুণ প্রজন্মকে মূলধারার সাথে সম্পৃক্ত এবং ফেলে আসা মাতৃভূমির উন্নয়নে আরো জোরালো ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে শেষ হলো নীলফামারী ডিস্টিক্ট এসোসিয়েশন অব নিউইয়র্কের ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা।
 
গতকাল নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক হাসানুল কবীর ডাবলু। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রোকানুজ্জামান রোকন। সভায় গেল পহেলা বৈশাখে নীলফামারীর ঐতিহাসিক হাইস্কুল (বড় মাঠ) ময়দানে অনুষ্ঠিত সাবেক তারকা ফুটবলার ও সংগঠক এবং বর্তমান জেলা দলের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ, রাতে সাংস্কৃতিক কর্মী ও সংগঠকদের উপস্থাপনায় ভাওয়াইয়া গানের আসর উন্মুক্ত মঞ্চে আয়াজনের জন্যে নীলফামারী ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের কর্মকর্তাসহ প্রবাসী নীলফামারীবাসীকে অভিনন্দন জানানো হয়। এছাড়া ঐতিহ্যবাহী ক্লাব মরাল সংঘের কর্মসূচীতে অর্থনৈতিক সহায়তা প্রদান ও নীলফামারীর পরিচিত মুখ দিলীপের চিকিত্সার্থে চল্লিশ হাজার টাকা প্রদান করে নীলফামারী ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন যে জোরালো ভূমিকা রেখেছে তার ভূয়সী প্রশংসা করা হয় এই সভায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসানুজ্জামান হাসান। হাসানুজ্জামান হাসান বলেন,ঐক্যের কোন বিকল্প নেই।ঐক্য আমাদের শক্তি। সূখ-দু:খ,আনন্দ বেদনায় আমরা সমব্যাথী হয়ে প্রবাসে জীবনকে বাঙময় করে তুলতে হবে। আমরা শুধূ একটি জেলা বা উত্তরবঙ্গের মানুষ নই,আমরা এখানে অভিন্ন সারথী হয়ে বসবাস করতে চাই। সংগঠনের প্রধান উপদেষ্টা ঘতিব উদ্দিন সরকার, সিনিয়র সহ সভাপতি হাবিবুল হক হাবিব, হাসানুজ্জামান খান হীরা, মশিউর রহমান লিটন, গৌতম রায়, ঋষিকেশ ঋষি, রেজোয়ান আহমেদ, শফিকুল ইসলাম স্বপন, এরশাদুল কবীর, অজিফা খাতুন, রোমেনা লেইস, পূর্ণতা, মিনি, স্বপন ও মিলি জাহান। রোকানুজ্জামান রোকন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করেন যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান খান হীরাকে।