গোপালগঞ্জে জঙ্গিবাদের বিরুদ্ধে গণ মিছিল

আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৪:২৯
সম্প্রতিক জঙ্গিবাদ, সন্ত্রাস ও হামলার বিরুদ্ধে গোপালগঞ্জে প্রতিবাদী গণ মিছিল করেছে জেলার সকল সাংস্কৃতিক সংগঠন, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা।
 
আজ শনিবার বেলা ১১ টায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে গণ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদী সমাবেশে একাত্ততা প্রকাশ করে বক্তব্য রাখেন, গোপালগঞ্জের পৌর মেয়র কাজী লিয়াকত আলী। 
 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ, উদিচির শিল্পীগোষ্ঠি জেলা শাখার সভাপতি মো. নাজমুল ইসলাম, মুকসুদপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মুন্সি আতিয়ার রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাছিমা আক্তারসহ আরো অনেকে।