দ. সুদানের আঞ্চলিক বাহিনীকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রের আহ্বান

আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৯:৪৩
দক্ষিণ সুদানে একটি আঞ্চলিক বাহিনীকে সমর্থন দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সহিংসতা অব্যাহত থাকায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের শক্তিশালী করতে এ আহ্বান জানানো হয়।
 
আগামী ২ আগস্ট পর্যন্ত দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনের মেয়াদ বাড়াতে পরিষদ একটি প্রস্তাব গ্রহণ করে। নতুন বাহিনীকে কর্তৃত্ব দিতে আলোচনার জন্য সময় দিতে এ প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাবে দক্ষিণ সুদানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ার জন্য দায়ীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
 
মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার জানান, জুবায় হস্তক্ষেপের একটি ব্রিগেড পাঠানোর জন্য আফ্রিকান আইজিএডি ব্লকের প্রস্তাব নিরাপত্তা পরিষদের সমর্থন পেতে হবে। পাওয়ার বলেন, ‘আমাদের সকলের তাদেরকে সমর্থন করা প্রয়োজন।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্র মনে করে জুবার নিরাপদ পরিবেশ পুন:নিশ্চিত করাই এ আঞ্চলিক প্রস্তাবের লক্ষ্য। শান্তি চুক্তি বাস্তবায়নের বিষয়ে অগ্রগতির ক্ষেত্রে বিভিন্ন দলের জন্য এটি গুরুত্বপূর্ণ। -এএফপি