শার্শা উপজেলার ১০টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার শার্শা উপজেলা অডিটরিয়ামে উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মনজুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রথান অতিথি ছিলেন যশোর ১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, আলেয়া ফেরদৌস ও থানা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব নুরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়াম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের ফুলের শুভেচ্ছাসহ ক্রেস্ট প্রদান করেন।
