ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা মাইজপাড়া গ্রামের কালাশাহ ফকির (৬৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা।
এ সময় আজিম উদ্দিন (২৪) ও মাসুদ মিয়া (৩০) নামে দুই ব্যক্তিকে আটক করে গৌরীপুর থানা পুলিশের কাছে সোর্পদ করে জনতা।
কালাশাহ ফকিরের ছেলে ইমন শাহ ফকির জানান, সকাল ১০টার দিকে ৫ যুবক কালা শাহ ফকিরের মইলাকান্দা নিজ বাসায় আসে।তারা ঘরে প্রবেশ করে কিছু বুঝে উঠার আগেই চেয়ারে বসে থাকা কালা শাহ ফকিরের পেটে ছুরিকাঘাত করে। এ সময় তার ছেলে ইমন শাহ চিৎকার করলে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় জনতা দুইজনকে আটক করে।
