পতেঙ্গায় ৫ যুবক গ্রেফতার, পুলিশের দাবি আনসারুল্লাহ

আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৪:৫৩
 
চট্টগ্রামের পতেঙ্গা থেকে পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে। এরা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে দাবি করছে পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলেন- আক্কাস আলী ওরফে নয়ন, আতিকুল হাসান ওরফে ইমন, জামশেদুল আলম ওরফে হৃদয়, মো. রুবেল ও মো. মহিউদ্দিন।
 
সোমবার নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) নাজমুল হাসান জানিয়েছেন, রবিবার রাতে কাঠগড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর সবাই আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য। 
 
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের কাছে দুইটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোনও ১১টি জিহাদি বই পাওয়া গেছে।