মানহানি বিল প্রশ্নে পশ্চিমা দেশগুলোর মালদ্বীপের নিন্দা

আপডেট : ০১ আগস্ট ২০১৬, ২০:০৯
মালদ্বীপে মানহানি সংক্রান্ত নতুন বিল পাস হলে দেশটিতে বাক স্বাধীনতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত্র হতে পারে পশ্চিমা দেশগুলো সোমবার এমন আশংকা ব্যক্ত করে। তারা নৈসর্গিক এ দ্বীপরাষ্ট্রের গণতন্ত্র হরণে প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিনকে দায়ী করে।
 
এ সপ্তাহে পার্লামেন্টে বিলটি নিয়ে আলোচনা হচ্ছে। বিলটি প্রত্যাহার করে নিতে ইয়ামিনের প্রতি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আহ্বান জানানো হয়।  মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, ‘মালদ্বীপের পার্লামেন্টে উত্থাপিত এ বিল পাস হলে দেশটিতে বাক স্বাধীনতা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।’  এই আইন বলে গণতান্ত্রিক অধিকার আদায়ে সোচ্চার ব্যক্তিদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে।
 
কঠোর ভাষার এ নিন্দাকে ব্রিটেন, জার্মানি, নরওয়ে, নেদারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের শ্রীলংকা ভিত্তিক কূটনৈতিক মিশন সমর্থন জানিয়েছে। ওই বিবৃতিতে তারা মালদ্বীপের জনগণের মৌলিক অধিকার হরণের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়। এএফপি।