টরন্টোতে এখন নিয়মিত বাংলা চলচ্চিত্র!

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৪:৪৩
বিশ্বাস করুন আর নাই করুন, টরন্টোতে এখন নিয়মিত বাংলা ছবি প্রদর্শিত হচ্ছে। এগলিন্টন-ওয়ার্ডেনের সিনেপ্লেক্সে গত মাস থেকে শুরু হয়েছে বাংলা মুভি থিয়েটার। প্রবাসী বাঙালিদের ‘প্রতিমাসে অন্তত একটি বাংলা ছায়াছবি দেখি’- এই আহ্বান জানিয়ে কানাডার সবচেয়ে বড় এবং পৃথিবীর অন্যতম বড় সিনেমা থিয়েটার কোম্পানি 'সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট' এখন থেকে প্রতি মাসে অন্তত ১টি করে বাংলাদেশি সিনেমা বাণিজ্যিকভাবে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
 
প্রদর্শিত এবং প্রদর্শিতব্য সিনেমাগুলো হচ্ছে- অমিতাভ রেজা'র প্রথম ছবি 'আয়নাবাজি', মোস্তফা সরয়ার ফারুকী'র 'ডুব', গিয়াসুদ্দিন সেলিমের 'স্বপ্নজাল', রেদোয়ান রনির 'আইসক্রীম', দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা এটাক’, জাকির হোসেন রাজুর ‘নিয়তি’ এবং ‘প্রেমী ও প্রেমী’, মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’, কলকাতার ছবি ‘শিকারী’ এবং সম্পূর্ণ অস্ট্রেলিয়ায় ও অস্ট্রেলিয়ানদের দিয়ে চিত্রায়িত জায়েদ রিজোয়ানের প্রথম বাংলাদেশি সিনেমা ‘মৃত্যুপুরী’।