দ্বিতীয় দফায় আরও ৬৫ হাজার 'ফ্রিডম ২৫১' স্মার্টফোন ডেলিভারি শুরু করছে রিংগিং বেলস। অনলাইনে যারা ক্যাসঅন ডেলিভারি'তে ২৫১ রুপির ফোনটির অর্ডার দিয়েছিলেন, এবার তাদের হাতে পৌঁছে যাবে রিংগিং বেলস-এর ওই স্মার্টফোন।
চলতি মাসের ফেব্রুয়ারি মাস থেকে ৩০ জুনের আগে পর্যন্ত ২৫ লাখ ফোন পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছিল রিংগিং বেলস। কিন্তু বেশ কিছু সমস্যার জন্য সেই উদ্যোগ পিছিয়ে যায়।
আর এবার নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, দিল্লি, পাঞ্জাব, জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থান এবং উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় এবার ডেলিভারি শুরু করছে রিংগিং বেলস।
এ বিষয়ে রিংগিং বেলস-এর সিইও মোহিত গোয়েল জানান, এই মুহূর্তে কমপক্ষে ২ লাখ স্মার্টফোন তৈরি করা হয়েছে। যারা অনলাইনে অর্ডার করেছিলেন, সঠিক সময়ে তাদের হাতে ফোন পৌঁছে দেওয়া হবে। ৩০ জুন থেকে ডেলিভারি শুরু করা হয়েছে।
পাশাপাশি এও জানিয়েছেন তিনি, প্রথম পর্যায়ে ডেলিভারি শেষ হলে দ্বিতীয় পর্যায়ের অনলাইন বুকিং-এর কাজ শুরু করা হবে।
৩০ জুনের আগেই প্রায় ২৫ লাখ ফোন বিক্রি করবে বলে মনে করেছিল নির্মাতা কোম্পানি। কিন্তু, ওই সময় প্রায় ৭ কোটি ফোন বুক করা হয় অনলাইন। অধিক চাপের দরুন কিছুদিনের মধ্যেই সার্ভার ডাউন হয়ে যায়।
