গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। মৃত আব্দুল কাদের (৫৫) তারাপুর ইউনিয়নের ঘগোয়া (ব্যাপারীপাড়া) গ্রামের আব্দুল করিমের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সকাল নয়টার দিকে ওই গ্রামের ডাক বাংলা ব্রিজ মোড় হতে সাতরিয়া গোয়ালের ঘাট বিল পার হচ্ছিলেন। এ সময় বন্যার পানিতে ডুবে তিনি নিখোঁজ হন। এলাকাবাসী খোঁজাখুঁজির এক ঘণ্টা পর তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসা তাকে মৃত্যু ঘোষণা করেন।
