জঙ্গি সন্দেহে শাবি শিক্ষার্থী আটক

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৬:৫৮
জঙ্গি সন্দেহে ইফফাত আহমেদ চৌধুরী নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার দুপুরে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা তাকে আটক করে। আটককৃত ইফফাত আহমেদ বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও সিলেটের ওসমানীনগর উপজেলার নিজকুড়া গ্রামের খালেদ চৌধুরীর পুত্র।
 
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, আনসার উল্লাহ বাংলা টিমের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছে।