জাতীয় শক্তিকে নস্যাতের দায়ে অভিযুক্ত চীনা মানবাধিকার কর্মী ঝাই ইয়ানমিনকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। সোমবার তিয়ানজিনের একটি আদালতে এ রায় দেওয়া হয়।
গত বছরের জুলাই মাসে অভিযান চালিয়ে ৩শ আইনজীবী ও মানবাধিকার কর্মীকে আটক করা হয়। এদের মধ্যে ঝাই ছিলেন। তাছাড়া আরো ২০ কর্মী এখনো আটক রয়েছেন। অভিযানের পর এই প্রথম বিচার প্রক্রিয়া শুরু হয়। ঝাইকে তিন বছরের জেল দেওয়া হলেও তা স্থগিত রাখা হয়। সোমবার ঐ রায় আবার বহাল করেছে আদালত।
এই রায়কে “হাস্যকর ও বাজে” বলে মন্তব্য করে আটক ব্যক্তিদের পরিবারগুলো। তারা এ মামলায় আন্তর্জাতিক মনোযোগের আবেদন জানান। -বিবিসি
