বগুড়ার ধুনট উপজেলার বানিয়াগাতি জামে মসজিদের ইমাম মতিউর রহমান হত্যা মামলার আসামি আনিছুর রহমান (৪২) হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালিয়ে গেছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে আদালতে নেয়ার পথে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকার একটি সিএনজি পাম্প থেকে তিনি পালিয়ে যান।
আনিছুর ধুনট উপজেলার বানিয়াগাতি গ্রামের মৃত মহসিন আলমের ছেলে এবং একই উপজেলার মহিশুরা দাখিল মাদ্রাসার অফিস সহকারী।
এর আগে সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মহিশুরা দাখিল মাদ্রাসার প্রধান ফটক থেকে পুলিশ আনিছুরকে গ্রেফতার করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।
