কুমিল্লায় লাইন সংস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ শ্রমিক।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় এ ঘটনা ঘটে। জামাল চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাড়িয়ারা গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।
জানা গেছে, ৩৩ কেভি বিদ্যুতের লাইনের বিদ্যুৎসংযোগ বন্ধ রেখে পুরাতন তার পরিবর্তন করে নতুন তার সংযোজনের কাজ করছিল কিছু শ্রমিক। রাতে বিদ্যুৎ বিতরণ বিভাগ থেকে হঠাৎ করে ওই লাইনে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। এতে ওই লাইনে কর্মরত শ্রমিক জামাল, শরীফ, মাছুদ, ইমতাজ উদ্দিন, ইউসুফসহ ছয়জন গুরুতর আহত হন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জামালকে মৃত ঘোষণা করে।
