প্রেসিডেন্ট হবার যোগ্য নয় ট্রাম্প : ওবামা

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১০:০৫
 
রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন না বলে মন্তব্য করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার তিনি আরো বলেন, পূর্ববর্তী রিপাবলিকান প্রেসিডেন্টের থেকে ট্রাম্পের নীতিমালায় পার্থক্য রয়েছে।
 
ওবামা এ সময় বলেন, রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট হবার ক্ষেত্রে যোগ্য আচরণ করতে বারবার ব্যর্থ হচ্ছে এবং প্রেসিডেন্ট হবার যোগ্যতা যে তার নেই, বিষয়টি সে বারবার প্রমাণ করছে।
 
এ সময় তিনি আরো বলেন, যে ভাষায় তিনি একটি গোল্ড স্টার পরিবারকে আক্রমণ করেছেন, যে পরিবার অনন্যসাধারণ ত্যাগ স্বীকার করেছে, তাতে বোঝা যায় এই দায়িত্বপালনের জন্য তিনি (ট্রাম্প) প্রস্তুত নন।'
 
 
উল্লেখ্যে, মার্কিন মৃত এক মুসলিম সৈন্যের পিতা-মাতাকে আক্রমণ করে তোপের মুখে আছেন ট্রাম্প। পাশাপাশি রিপাবলিকান সিনিয়র দুই রাজনীতিবিদ স্পিকার পল রায়ান এবং সিনেটর জন ম্যাককেইনের সমালোচনা করায় রিপাবলিকানদের মধ্যেও ট্রাম্পকে নিয়ে চলছে দ্বিধা-দ্বন্দ্ব। বিবিসি।