নাগেশ্বরীতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৪:০২
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু হয়েছে। মৃত আহসান হাবিব (৫) সন্তোষপুর ইউনিয়নের সর্দারটারী গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
 
এলাকাবাসী জানায়, বুধবার সকালে আহসান হাবিব বাড়ির অদূরে ডোবার পাশে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সকলের অগোচরে পাশের ডোবায় পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে সকাল নয়টায় ডোবা থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।