নাটোরে থানা চত্বর থেকে অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ২২:২৪
নাটোর সদর থানা চত্বর থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
 
বুধবার দুপুরে শহরের বঙ্গজল এলাকার আব্দুল বারির ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি জাহাঙ্গীর আলম বাবু এবং নিচাবাজার চৌধুরীপাড়ার শামিম চৌধুরীর ছেলে আব্দুল গালিব চৌধুরীকে গ্রেফতার করা হয়।
 
পুলিশ জানায়, তিনদিন আগে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল আটক করে থানায় আনে পুলিশ। বুধবার সেই মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে থানায় আসেন বাবু ও গালিব।  এ সময় পুলিশের সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।