বেলিজের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় আর্ল

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১২:৫৬
 
ঘণ্টা ১২১ কিলোমিটার বেগে ছুটতে থাকা ঘূর্ণিঝড় আর্ল এগিয়ে যাচ্ছে ক্যারিবিয়ান দ্বীপাঞ্চলের দেশ বেলিজের দিকে। সেখানে এরই মধ্যে ঝড়ো হাওয়া ও তীব্র বৃষ্টি হচ্ছে। নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে ৪০০ জন মানুষকে।
 
মধ্য আটলান্টিক মহাসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের কারণে বেলিজের স্থানীয়দের উঁচু স্থানে অথবা দুর্যোগ আশ্রয়কেন্দ্রে চলে আসার পরামর্শ দিয়েছে সেখানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
 
দেশটিতে এই ঝড়ের কারণে বন্ধ রাখা হয়ে বিমানবন্দরের যাবতীয় কার্যক্রম। সেই সঙ্গে দেশটির জাতীয় পার্ক ও স্কুলগুলোও বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। ঘূর্ণিঝড়টি বেশ দ্রুত মূল ভূখণ্ডে আঘাত করে বিলীন হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। কিন্তু ঝড়টির কারণে সৃষ্ট তীব্র বৃষ্টির কারণে হঠাৎ তীব্র বন্য, ভূমি ধস বা ঝড়ো বাতাসের কারণে উপকূল অঞ্চলে তীব্র জলোচ্ছ্বাস হতে পারে বলে সবাইকে সতর্ক করা হয়েছে। বিবিসি।