রাজধানী ভাটারার ১০০ ফিট এলাকায় পানিতে ডুবে মো. সাগর (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত সাগরের বাড়ি বরগুনা সদর থানায়। তার বাবার নাম জাকির হোসেন। পরিবারের সঙ্গে মৃত সাগর রাজধানীর শাহজাদপুর এলাকায় থাকতেন। তিনি বাড্ডার একটি ওয়ার্কশপে কাজ করত।
মৃত সাগরের পাশে থাকা বন্ধু রিফাত বলেন, 'আমরা ৫ বন্ধু আজ ১১টার দিকে নতুন বাজার ১০০ ফিট এলাকায় ঘুরতে যাই। এ সময় রাস্তার পাশের একটি দীঘিতে সাগর গোসল করতে নামে। এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। তখন আশপাশের মাঝিরা সাগরকে উদ্ধার করে।
পরে বন্ধুরা মিলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসি। ঢামেকে আনার পর বেলা ১টার দিকে চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করে।
