অনেকটা রহস্যজনকভাবে বন্ধ হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় টরেন্ট সার্চ ইঞ্জিন হিসেবে পরিচিত টরেন্টজ (torrentz.eu)। হঠাৎ সাইটটি বন্ধ করে দেওয়ার কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি টরেন্টজ কর্তৃপক্ষ।
কিছুদিন আগে পাইরেসির অভিযোগে বন্ধ হয় 'কিকঅ্যাস টরেন্ট' সাইট। গ্রেফতার করা হয় সাইটটির মালিককে। এবারে কোন আগাম ঘোষণা না দিয়ে টরেন্টজ বন্ধ করেছে তাদের সাইট।
এই মুহূর্তে টরেন্টজ-এর পেজ খুললে দেখা যাচ্ছে একটি বিজ্ঞপ্তি। তাতে লেখা- 'টরেন্টজ ওয়াজ আ ফ্রি, ফাস্ট অ্যান্ড পাওয়ারফুল মেটা-সার্চ ইঞ্জিন কম্বাইনিং রেজাল্টস ফ্রম ডজনস অফ সার্চ ইঞ্জিনস'। আর শেষে লেখা মর্মস্পর্শী বিদায়বাণী, 'টরেন্টজ উইল অলওয়েজ লাভ ইউ। ফেয়ারওয়েল।'
হঠাৎ করে সাইটটি বন্ধ হওয়ায় শোকাহত টরেন্ট ব্যবহারকারীরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে নিজেদের ক্ষোভ ঝাড়ছেন।
