বন্ধু দিবস উপলক্ষে ব্যাগপ্যাকার্সে মূল্যছাড়

আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৫:০০
 
শুধু পাশ্চাত্যের বিভিন্ন দেশেই নয়, বাংলাদেশসহ এশিয়ার অনেক দেশে প্রতিবছর আগস্ট মাসের প্রথম রবিবারকে উদযাপন করা হয় বন্ধু দিবস হিসেবে। রাজধানীতে দিবসটি উদযাপন উপলক্ষে বিশেষ ছাড়ের আয়োজন করেছে বাংলাদেশি ব্যাগ প্রস্তুতকারক ও বাজারজাতকরণ প্রতিষ্ঠান ব্যাগপ্যাকার্স।
 
‌'শুধু ফোনে নয় আমরা আছি মনের বন্ধনে' স্লোগানের আলোকে দিবসটি উপলক্ষে কেনাকাটায় ১০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। ব্যাগপ্যাকার্সের প্রতিষ্ঠাতা রিয়াজ আহমেদ বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এ বিষয়ে তিনি বলেন, বন্ধু কিংবা বন্ধুত্বের মতো সম্পর্কের সঙ্গে মানুষের পরিচয় যুগ-যুগান্তরের। আমরা সম্পর্ক এবং বন্ধুত্ব্বের মূল্যায়নে বিশ্বাসী। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আরো বেশি বন্ধুত্বপূর্ণ হোক এ লক্ষ্যে আমাদের এই আয়োজন।
 
তিনি আরো জানান, রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের আমাদের তিনটি শাখায় সপ্তাহব্যাপী এ আয়োজন চলবে। ট্রাভেল ব্যাগ, লাগেজ, ব্যাগপ্যাক, অফিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগের উপর ক্রেতারা এই অফার গ্রহণ করতে পারবেন।
 
উল্লেখ্য, হলুদ আর কালো রঙের ব্যানারে ভিন্ন ধরনের শিরোনামের বিজ্ঞাপনের জন্য ইতোমধ্যেই আলোচিত ব্যাগপ্যাকার্স। রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে প্রতিষ্ঠানটির তিনটি শাখায় সব ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছে। বিস্তারিত : www.bagpackersbd.com ও ০১৯১৩-৪৭১০৮৩, ০১৯৪৪-৩৫৫৩৪৩ নম্বরে।