সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলায় খুকনীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ মাদরাসার ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত মুজাহিদুল ইসলাম (১৯) গাইবান্ধা জেলার সাদুল্যাপুরের ছাইগাড়ি গোবিন্দপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি খুকনী জামিয়া হাছাইনিয়া মাদীনাতুল উলুম হাফিজিয়া মাদরাসার তাদাফুল বিভাগের ছাত্র ছিলেন।
মাদরাসার মহতামিম মাওলানা আব্দুর রাজ্জার জানান, শুক্রবার দুপুরে সহপাঠীদের সঙ্গে মাদরাসার পাশের জলাশয়ে বন্যার পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন মুজাহিদুল। এরপর অনেক খোঁজ করেও তাকে পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে স্থানীয়রা তল্লাশি চালিয়ে জলাশয় থেকে তার লাশ উদ্ধার করে।
