ষড়যন্ত্র নস্যাৎ করার পর সিঙ্গাপুরে সর্বোচ্চ সতর্কতা

আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ২০:৩৯
সিঙ্গাপুরে রকেট হামলা চালানোর ষড়যন্ত্রের সাথে জড়িত সন্দেহে ছয় জনকে আটকের ঘটনায় শনিবার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটি। গত শুক্রবার বাতাম দ্বীপের কাছে বিভিন্ন স্থানে অতর্কিত অভিযান চালিয়ে পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করে ইন্দোনেশিয়ার পুলিশ।
 
আটককৃতদের বয়স ১৯ এবং ৪৬ বছরের মধ্যে। ইন্দোনেশিয়ার বাতাম থেকেই তারা হামলাটি চালানোর পরিকল্পনা করছিল। বাতাম সিঙ্গাপুরের ম্যারিনা বে এলাকার দক্ষিণে অবস্থিত। ম্যারিনা বে’তে একটি ওয়াটার ফ্রন্ট রয়েছে। তাছাড়া এটি দেশটির সবচেয়ে জনপ্রিয় পর্যটন এলাকা এবং এখানে সবচেয়ে সুদৃশ্য ও গগনচুম্বী অট্টালিকা ম্যারিনা বে স্যান্ডস হোটেল অবস্থিত। বাতাম দ্বীপের সাথে সিঙ্গাপুরের ফেরি যোগাযোগ রয়েছে। -বিবিসি ও রয়টার্স
 
ইত্তেফাক/এএস