কুষ্টিয়ার মিরপুরে ২ দিন ব্যাপী নৌকা বাইচ অনুষ্ঠিত

আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ০১:০২
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের চরখাদিমপুর মুন্সিপাড়ার উদ্যোগে ২ দিনব্যাপী গ্রাম বাংলার নির্মল বিনোদন ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার শেষ দিনে চরখাদিমপুর মুন্সিপাড়ায় পদ্মা নদীর অববাহিকায় বিভিন্ন বয়সে লক্ষাধিক দর্শনার্থীর উপচে পড়া ভীড় ছিলো। প্রতিযোগিতায় ৬টি দল অংশগ্রহণ করে। এতে আনিছুর রহমানের দল চ্যাম্পিয়ন ও বিজলী মালিথার দল রানাআপ হয়। এ ছাড়াও প্রতিয়োগিতায় সাগর মুন্সি, আব্দুর রশিদ মালিথা, আলাউদ্দিন সর্দ্দার ও কোমর আলীর দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বাহাদুর শেখ বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, অর্থ-সম্পাদক সোহেল রানা, ভেড়ামারা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ করিম, বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুর রহমান মন্টু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাইদুল ও তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের এএসআই রেজাউল করিম। প্রতিযোগিতাটি সার্বিকভাবে পরিচালনা করেন আয়োজক কমিটির সদস্য রেজাউল মুন্সি, সাগর মুন্সি, রাজা মুন্সি, টিক্কা মুন্সি, হোসেন মুন্সি, আব্দুর জব্বার মুন্সি প্রমুখ।