নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের সিংহের বাংলা ইউনিয়নের বাংলা রেল স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে ছাদ থেকে ছিটকে ট্রেনের নিচে পড়ে পাভেল মিয়া (২৬) নামে ওই যুবকের করুণ মৃত্যু হয়।
তার বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে। তার পিতার নাম আব্দুল মান্নান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোহনগঞ্জ থেকে ২৬৩ নং আপ লোকাল ট্রেনটি ময়মনসিংহ যাওয়ার পথে সোমবার সন্ধ্যায় বাংলা রেল স্টেশন পার হওয়ার সময় পাভেল মিয়া ট্রেনের ছাদ থেকে হঠাৎ পড়ে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম জানান, তিনি বিষয়টি মোহনগঞ্জ জিআরপি পুলিশকে জানিয়েছেন। রাত ৯টা পর্যন্ত জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি।
ইত্তেফাক/এমআই
