ভারতে পরীক্ষামূলকভাবে নতুন ওয়াই-ফাই সেবা চালু করেছে ফেসবুক। ভারতের বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) সহযোগিতায় এই সেবা চালু করেছে সামাজিক যোগাযোগের সাইটটি।
'এক্সপ্রেস ওয়াই-ফাই' নামের এ সেবার অধীনে অনলাইন ব্যবহারের জন্য স্থানীয় প্রোভাইডারদের কাছ থেকে ডেটা কিনতে পারবেন ব্যবহারকারীরা।
উন্নয়নশীল বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসার জন্য বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে ফেসবুক। এক্সপ্রেস ওয়াই-ফাই ওই সব কর্মসূচির একটি। এর অধীনে গ্রামীণ এলাকায় ইন্টারনেট সেবা সরবরাহ ও বিক্রির জন্য স্থানীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও উদ্যোক্তাদের সফটওয়্যার দিচ্ছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান।
প্রযুক্তি সেবা বিশেষজ্ঞদের মতে, ফেসবুকের কর্মসূচি ব্যবহার করে যারা প্রথমবারের মতো ওয়েবে আসবে তারা ফেসবুক ব্যবহার করবে বলেই সংশ্লিষ্টদের বিশ্বাস।
