রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৯:১৪
 
রাজধানীর শাহবাগ থানার আনন্দবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় এক যুবক মারা গেছেন। তার নাম মো. সুমন হাওলাদার (২২)। মঙ্গলবার ভোর পাঁচাটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। সুমন দিনমুজুরের কাজ করতেন বলে জানা গেছে।
 
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ভোরে আনন্দবাজার এলাকায় ট্রাক থেকে মালামাল আনলোডের কাজ চলছিল। এ সময় পাশের একটি ট্রাক সুমনকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাত্ক্ষণিকভাবে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকালে চিকিত্সাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। জানা গেছে, নিহত সুমন হাওলাদারের বাবার নাম মো. জাকির হাওলাদার। তাদের গ্রামের বাড়ি বরিশাল মুলাদী উপজেলার টুম চড় এলাকায়। সুমন ঢাকার সূত্রাপুরের ডালপট্টি এলাকায় থাকতেন।

ইত্তেফাক/এএম।