বাজারে টুইনমসের নতুন ওয়াইফাই ট্যাবলেট

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৫:১৯
 
বাজারে টুইনমস ব্রান্ডের একিউ৭১ মডেলের নতুন ওয়াইফাই ট্যাবলেট নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
 
সাত ইঞ্চি আকৃতির এই ট্যাবলেটটিতে রয়েছে এক জিবি ডিডিআরথ্রি র‌্যাম, আট জিবি মেমোরি, ললিপপ ৫.১.১ অপারেটিং সিস্টেম, ২.০ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ২৫০০ মিলিএম্পায়ার ব্যাটারি।
 
এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ওয়াইফাই ট্যাবলেটটির মূল্য ৪৫০০ টাকা।
 
ইত্তেফাক/এএসএস