সাদুল্লাপুরে জমি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১৩

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ২০:১৭
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পশ্চিম কেশালিডাঙ্গা গ্রামে জমির ধান কাটা নিয়ে বৃহস্পতিবার বিকালে সংর্ঘষে ১৩ জন আহত হয়েছেন।
 
আহতদের মধ্যে পশ্চিম কেশালিডাঙ্গা গ্রামের ওমর ফারুকর স্ত্রী সুফিয়া বেগম (৩৬), ফুল মিয়ার স্ত্রী জাহানারা বেগম (৩৭), সৈয়দ আলীর ছেলে লিপু মিয়া (৩৫), অপর ছেলে লোটাস মিয়া (২৮), সুরুত আলীর ছেলে শাহ আলম (৪০) ও তার অপর ছেলে শাহাদাত হোসেনকে (২০) সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
 
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, ওই গ্রামের সৈয়দ আলীর সঙ্গে পার্শ্ববর্তী আলিনার বাজার গ্রামের আব্দুস সালামের ৪ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। বৃহস্পতিবার বিকালে আব্দুস সালাম জমিতে  ধান কাটতে যান। এ সময় সৈয়দ আলীর লোকজন তাদের বাধা দেন। ফলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
 
ইত্তেফাক/ইউবি