এলিট এক্স৩ নামে নতুন একটি ফোন আনতে যাচ্ছে এইচপি। ফোনটি সেপ্টেম্বরে বাজারে আসবে। তবে এইচপির ওয়েবসাইটের মাধ্যমে এখনই বিক্রি শুরু হয়ে গেছে এই ফোনের। এটি কিনতে দাম পড়বে ৭০৬ দশমিক ৮০ পাউন্ড বা ৯১৫ ডলার।
এইচপি কর্তৃপক্ষের মতে, ডিভাইসটি স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট ও কম্পিউটারের অভিজ্ঞতা দেবে। এটি ডকের মাধ্যমে ল্যাপটপ কিংবা ট্যাবলেট হিসেবে কাজ করবে।
উইন্ডোজ ১০ মোবাইল অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্টফোনটি ডকের মাধ্যমে ল্যাপটপ কিংবা ট্যাবলেট হিসেবেও কাজ করা যাবে। কোম্পানিটি স্মার্টফোনটিকে একটি পিসির মতোই কার্যকরী ও সমান বলে দাবি করছে।
এতে রয়েছে ৬ ইঞ্চির কোয়াড এইচডি অ্যামোলেড ডিসপ্লে, উইন্ডোজ ১০ মোবাইল অপারেটিং সিস্টেম, ২.৫ গিগাহার্টজের স্ন্যাপড্রাগন ৮২০ চিপ, ৪ গিগাবাইটের এলপিডিডিআর৪ র্যাম ও ৬৪ গিগাবাইট ইএমসিসি মেমরি।
আইরিশ স্ক্যানার ও ফিঙ্গারপ্রিন্ট রিডারের ফোনটিতে আরও আছে ১৬ মেগাপিক্সেল ফুল এইচডি রিয়ার ক্যামেরা, সামনে ৮ মেগাপিক্সেলের ফুল এইচডি ক্যামেরা ও আইরিশ ক্যামেরা।
এছাড়াও এতে রয়েছে দুটি স্টেরিও স্পিকার, ২ টেরাবাইট পর্যন্ত মেমরি সুবিধার জন্য কার্ড স্লট, ডুয়াল সিম সুবিধা এবং ৪,১৫০ মিলিঅ্যাম্পিয়ারের আওয়ারের ব্যাটারি।
