শাবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতির উদ্বোধন

আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৮:১৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্বোধন করা হয়েছে।
 
শনিবার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া। সিলেট বিভাগে বঙ্গবন্ধুর নামে এই প্রথম কোনো স্থাপনা শাবিপ্রবিতে নির্মাণ করা হয়েছে।
 
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. রাশেদ তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ইলয়াস উদ্দিন বিশ্বাস।
 
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, আওয়ামী সমর্থিত মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তবুদ্ধি চর্চায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এসএম হাসান জাকিরুল ইসলাম, সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন, অধ্যাপক ড. এইচএম বেলায়েত হোসেন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, সিলেট জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য উত্তম কুমার দাস, শাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিবন চক্রবর্তী পার্থ, সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, সহ-সভাপতি অঞ্জণ রায় প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি