যুক্তরাষ্ট্রে ট্রাফিক সিগন্যালে বন্দুক হামলায় পুলিশ নিহত

আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৮:৪৫
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে ট্রাফিক সিগনালে বন্দুক হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গাড়িতে থাকা একজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে তিনি নিহত হন।
 
যুক্তরাষ্ট্রের হ্যাচ শহরের একটি ট্রাফিক সিগনালে শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে হামলাটি হয়। এর সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে। কর্মকর্তারা জানান, আটক তিন ব্যক্তি পুলিশ কর্মকর্তাকে এবং অপর এক ব্যক্তিকে গুলি করার জন্য দায়ী।
 
ডোনা আনা কাউন্টির শেরিফের অফিসের মুখপাত্র কেলি জেমসন সাংবাদিকদের বলেন, ‘সেখানে ট্রাফিক সিগনাল পড়ার সময় ওই গাড়িতে থাকা এক যাত্রী উত্তেজিত হয়ে পুলিশ কর্মকর্তাকে গুলি করে।’
 
উল্লেখ্য, পুলিশের হাতে আফ্রিকান বংশোদ্ভূত বেশ কয়েকজন নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিকবার পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সূত্র: এএফপি