বিমান নিয়ে পালাতে পারলেও বাঁচলেন না চোর!

আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৪:১১
প্রথম বিশ্বের দেশ বলে কথা। তাই অন্যান্য সব কিছুর মতো উন্নত চোরেরাও। আমাদের দেশে ‌যেখানে বাইক বা গাড়ি চুরি হয় সেখানে কানাডায় হয় বিমান চুরি!
 
বিমান ওড়ানো সহজ, কিন্তু বিমান ল্যান্ড করানো অতটা সোজা নয়। ফলে বিমান দুর্ঘটনায় প্রাণ গেছে কানাডার ওই চোরের।
 
কানাডার রাজধানী টরেন্টো থেকে বিমানটি নিয়ে পালান ওই ‌যুবক। কিছুক্ষণ পরেই অন্টারিও হ্রদের পাশে পিটারবার্গে ভেঙে পড়ে সেটি। মৃত্যু হয় ‌যুবকের।
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি অবতরণ করানোর চেষ্টা করছিলেন ওই ‌যুবক। তবে ‌‌যুবকের বিমান ওড়ানোর প্রশিক্ষণ ছিল কিনা তা অবশ্য জানা ‌যায়নি।
 
জানা গেছে, অন্টারিও থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে একটি ছোট বিমানঘাঁটি থেকে বিমানটি চুরি করেছিলেন ওই ‌যুবক। শুক্রবার রাত ১.২০ মিনিটে ভেঙে পড়ে সেটি।
 
ঘটনায় কানাডাতে চাঞ্চল্য ছড়িয়েছে। কেউ বিমান চুরির সাহস কী করে পেল তা বুঝে উঠতে পারছেন না কেউ।
 
ইত্তেফাক/এএম