উইন্ডোজ ফোনের পুরনো সংস্করণ ৮ ও ৮.১-এ স্কাইপ সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। আগামী বছরের শুরু থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। শুক্রবার এ তথ্য জানানো হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
গত মাসেই মাইক্রোসফট এক ঘোষণায় জানায়, অক্টোবর থেকে উইন্ডোজ ফোন ৮, ৮.১ ও অ্যান্ড্রয়েড ৪.০.৩ এবং এর আগের সংস্করণগুলোয় স্কাইপ সেবা বন্ধ করে দেয়া হবে।
২০১১ সালের মে মাসে ৮৫০ কোটি ডলারে স্কাইপ অধিগ্রহণ করে মাইক্রোসফট। উইন্ডোজ ফোন হ্যান্ডসেটের বিক্রি বাড়ানোই ছিল মূল উদ্দেশ্য। কিন্তু এখন স্মার্টফোনের বাজারে উইন্ডোজ ফোনের চাহিদা নেই বললেই চলে। তাই আর এ খাতে বিনিয়োগে আগ্রহী নয় প্রতিষ্ঠানটি। সেজন্যই আগামী বছরের শুরুতে ৮০ শতাংশ উইন্ডোজ ব্যবহারকারীকে স্কাইপকে বিদায় জানাতেই হবে।
ইত্তেফাক/এএম
