শিগগিরই চীনের বাজারের জন্য গ্যালাক্সি নোট ৭ এর ১২৮ জিবি স্টোরেজের সংস্করণ উন্মোচন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাং।
কিছু দিন ধরে চলা গুঞ্জনের পর স্যামসাংয়ের ইলেক্ট্রনিকস মোবাইল বিজনেসের প্রধান ডংজিন কোহ এর বরাত দিয়ে নিশ্চিত খবরটি জানিয়েছে কোরিয়ান টাইমস।
সম্প্রতি বাজারে এসেছে ওয়ানপ্লাসের ওয়ানপ্লাস ৩ ও লেইকোর লি ম্যাক্স ২ স্মার্টফোন। দুটো মডেলেই রয়েছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এবার এই ধারায় আসতে যাচ্ছে স্যামসাং।
তবে স্যামসাং গ্যালাক্সি নোট ৭ -এ ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে নিশ্চিত হওয়া গেলেও এর র্যাম ৬ জিবি হবে কিনা তা নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।
এদিকে, স্যামসাং ঘোষণা দিয়েছে, আগামী মাস থেকে গ্যালাক্সি নোট ৭ ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ৭.০ নাগোট হালনাগাদ করতে পারবেন।
ইত্তেফাক/এএম
